বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মানেই মার্জিত রূপ ও স্নিগ্ধ ব্যক্তিত্ব। তবে সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবির শুটিং শুরুর আগে অভিনয়ের খাতিরে নিজের শান্ত রূপ ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে মন খুলে গালাগাল দিয়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রামলীলা’ ছবিতে নাম ভূমিকার জন্য দীপিকাকে তৈরি করার দায়িত্ব পড়েছিল জয়তী ভাটিয়ার ওপর। লক্ষ্য ছিল একটাই- দীপিকাকে তার লাজুক ও আড়ষ্ট খোলস থেকে বের করে আনা, যাতে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে তিনি সব ধরনের জড়তা কাটিয়ে উঠতে পারেন। জয়তী জানান, পরিচালক তাকে সাত দিনের একটি বিশেষ ওয়ার্কশপের পরিকল্পনা করতে বলেন।
সেখানেই একটি অনুশীলনের অংশ হিসেবে দীপিকাকে মনের সব সংকোচ ভুলে গালাগাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওয়ার্কশপের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জয়তী বলেন, বানসালির অফিসের বারান্দায় দীপিকাকে দাঁড় করিয়ে তিনি নিচে না তাকিয়ে খোলা গলায় চিৎকার করে গালাগাল দিতে বলেছিলেন।
জয়তীর ভাষ্য মতে, দরজা খুলে দীপিকা যখন গালাগাল দিতে শুরু করল, আমি যেখানে থামতে বলেছিলাম ও সেখানেও থামেনি। এমন সব গালাগাল দিল, যা আমি জীবনে কখনো শুনিনি।
মনের ভেতরে লুকিয়ে রাখা সব ক্ষোভ যেন এক নিমেষে বের হয়ে এলো। আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ওয়ার্কশপের সময়েই জয়তী উপলব্ধি করেন, ‘ককটেল’ সিনেমার সাফল্যের পর দীপিকা একজন নির্ভীক ব্যক্তিতে পরিণত হয়েছেন। ফলে সাত দিনের ওয়ার্কশপ চার দিনেই শেষ করে শুটিং শুরু করার পরামর্শ দেন তিনি।
তবে ঘটনার অন্তরালে ছিল অন্য এক গল্প।
জয়তী ভাটিয়া জানান, ওই সময়টাতে দীপিকা তীব্র মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেট বা কাজের জায়গায় নিজের সেই কষ্টের বিন্দুমাত্র আঁচ লাগতে দেননি এই তারকা, বজায় রেখেছিলেন শতভাগ পেশাদারত্ব।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit