রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাক্সক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
গতকাল বুধবার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে “ওসেয় এসআরএইচআর প্রজেক্ট” সিএইচডিপি, ল্যাম্ব। অনুষ্ঠানটি আয়োজনে অর্থায়ন করে গ্লোবাল এ্যাফিয়ারাস কানাডা এবং ওর্য়াল্ড রেনুউ। ‎‎অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হায়দার চৌধুরী।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন। ‎আলোচনা সভায় বক্তারা যুবসমাজের সচেতনতা, অধিকার রক্ষা এবং সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit