শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : দেশের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক করাতোয়া’র ৫০বছর পূর্তি ও ৫১বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ১২আগষ্ট বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার র‌্যালী শেষে নওগাঁর পত্নীতলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজন পত্নীতলার সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি স্বদেশ কুমার মন্ডল, আদিবাসী নেতা সূধীর তির্কী, সাংবাদিক পরেশ টুডু, আল-আমিন রহমান, মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তর বঙ্গের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পত্রিকাটি আজ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই বস্তুনিষ্ঠতার ধারা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক করাতোয়ার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit