মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক নাজিদ, সদস্য সচিব মিলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদকে আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিলন হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে জরুরি এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন— দৈনিক যায়যায়দিনের মিজান উদ্দিন মাসুদ ও দৈনিক জনকণ্ঠের ওমর ফারুক জিলন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর মেয়াদ গত ১২ ডিসেম্বর ২০২৫ উত্তীর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ৯ (নয়) এর বিধির আলোকে সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় অংশগ্রহণকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ওই কমিটি বিলুপ্ত করা হলো।

সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যথায় অংশগ্রহণকারী সদস্যদের পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit