সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
৫০ বিলিয়ন ডলারের চমক, মোদির টেবিলে কী নিয়ে এলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট লি দীর্ঘ বিরতির পর অবশেষে আমিরাতের স্কুলগুলোতে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা ‘ইরানের হামলায়’ নিহত কনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা জীবাশ্ম জ্বালানি বর্জনে কলম্বিয়ায় বসছেন বিশ্ব নেতারা ‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের নিন্দা জেলেনস্কির ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের শর্ত পূরণে আলোচনা অংশ নেবে ইরান: ইব্রাহিম আজিজি জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় ড্রেন নির্মানকে কেন্দ্র করে সংষর্ষে যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেবসহ ৩ জন জখম

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মানকে কেন্দ্র করে সংষর্ষে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেবসহ ৩ জন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার সময় শার্শা থানার পিছনে।

সংঘর্ষে আহতরা হলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা গ্রামের আকবার আলীর ছেলে আরঙ্গজেব(৫২), জব্বার আলীর ছেলে আব্দুল জলিল(৫৫), আসাদুজ্জামান বাবলুর ছেলে অর্ণব আহম্মেদ(২৫) ও আকরম আলীর ছেলে আসিফ আহম্মেদ(২৫)। আহতদের মধ্যে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেব শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অর্ণব আহম্মেদ ও আসিফ আহম্মেদ যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে অর্ণব আহম্মেদ ও আসিফ আহম্মেদ এর অবস্থা আশংক জনক।

সূত্রে জানা গেছে, সোমবার সকালে শার্শা থানার পিছনে একটি ড্রেন নির্মান এর কাজ চলছিল। এ সময় অর্ণব ও আসিফ তাদের জমির উপর দিয়ে ড্রেন নির্মানে বাধা দেয়। এ সময় তর্ক বিতর্কের এক পর্যায় দু-গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ জন আহত হয়। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেব বলেন সরকারী ভাবে থানার পিছনে ড্রেন নির্মানের কাজ চলছিল। এ সময় সে সহ কয়েকজন সেখানে গেলে দেখতে পান অর্ণব ও আসিফ ড্রেন নির্মানে বাধা দিচ্ছে। তখন বিষযটি প্রতিবাদ করলে সেখানে অর্ণব , আসিফসহ কয়েকজন তদের উপর হামলা করে আহত করে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বলেন থানার পিছনে তার জমির উপর দিয়ে ড্রেন করতে বাধা দেওয়ায় তার ছেলে অর্ণব ও তার ভাইপো আসিফকে বেদম ভাবে মারপিট করে। তিনি বলেন তার ছেলে ও ভাইপোর অবস্থা আশংক জনক ভাবে যশোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন সংঘর্ষের খবর শুনা মাত্র সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রন করে। তিনি বলেন এ ঘটনায় যদি কেউ অভিযোগ করেন তা হলে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit