শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি সিরাজুল ও সম্পাদক হামিদুর নির্বাচিত মারা গেলো লিওনেল মেসির বাবা নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনি আবাসিক এলাকায় ৯ ঘণ্টা হর্ন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি অবশেষে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিমিওনে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পেল বাংলাদেশ পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো

জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : শিল্প ও সেবা খাত ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৪-২৫ অর্থবছরের (এফওয়াই২৫) জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের এই তিন মাসে শিল্পখাতের উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ৬.৯১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের ৪.৫৫ শতাংশের তুলনায় বেশি।

অর্থনীতির অর্ধেকের বেশি অবদান রাখা সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৫.৮৮ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ের প্রবৃদ্ধি ছিল ৪.৩১ শতাংশ।

তবে কৃষিখাতের প্রবৃদ্ধি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে খাতটির প্রবৃদ্ধি ছিল ২.৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় কম।

বিবিএস-এর হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬ শতাংশ ও ৪.৪৮ শতাংশ। অপরদিকে, আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.৮৭ শতাংশ ও ৪.৪৭ শতাংশ।

সূত্র : বাসস।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit