বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট জেলা রেজিস্ট্রার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। ‎শনিবার (৮ আগস্ট) আগামী তিন বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ​সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সমিতির মোট ১০৫ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎​নির্বাচনের প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মোঃ সিরাজুল হক ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হায়দার আলী পেয়েছেন ১৬ ভোট এবং মোঃ আব্দুল লতিফ সরকার মিল্টন পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হামিদুর রহমান ৭৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল আলম পেয়েছেন মাত্র ২৫ ভোট। ‎​নির্বাচনের অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহ-সভাপতি- মোঃ মজিদূল ইসলাম (৪৬ ভোট),​সহ-সাধারণ সম্পাদক- মোঃ ওবাইদুল ইসলাম রাজু (৪৭ ভোট), ​সাংগঠনিক সম্পাদক- মোঃ লুৎফর রহমান বসুনিয়া লায়ন (৫৫ ভোট), ​দপ্তর সম্পাদক- মোঃ মোশারফ হোসেন মুন (৫৫ ভোট), ​প্রচার সম্পাদক- মোঃ নূর আলম সরকার (৫৭ ভোট), ​কোষাধ্যক্ষ- এস এম শফিকুল ইসলাম লিখন (৫০ ভোট)।

‎​এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম রেজা, মোঃ জেকের উল্লা সাজু, মোঃ ওবায়দুল হক রতন এবং মোঃ আইয়ুব আলী। ‎​নির্বাচনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা সাব রেজিস্ট্রার মোঃ রাশেদুজ্জামান। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

‎কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit