শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥ ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারি দলের নেতারা বার বার বলছেন তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনাদের ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা? 

শনিবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু। তিনি সভায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার প্রথম দফা পাঠ করে শোনান, যাতে প্রতিহিংসা ও প্রতিশোধের পথ পরিহার করার কথা বলা হয়েছে। 

হবিগঞ্জে ছাত্রদলের হামলায় কিশোর আলিফের চোখ উৎপাটন এবং ঢাকা আলীয়া মাদ্রাসায় হামলায় জানালার কাঁচ ভাঙচুরের প্রসঙ্গ তুলে ধরে মঞ্জু বলেন, ‘সামান‍্য রাজনৈতিক সমলোচনার বিরুদ্ধে যারা এত আগ্রাসী মনোভাব পোষণ করেন, তাদের কোনো কথারই বিশ্বাসযোগ্যতা নাই।’ 

ফ‍্যাসিবাদী আওয়ামী শাসনের দুঃসহ স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন, ‘তারা জুলুম নিপীড়ন করে সব রাজনৈতিক দলকে দুর্বল করে দিয়েছিল। যদি জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে দুই মাসের মধ‍্যে বিএনপিকে নিষিদ্ধ করা হতো।’ 

‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত‍্যাশা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইউম সুবহানী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা ইজহার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit