বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় সাধারণ সম্পাদক থাকাকালে এক নারী সহকর্মীর সঙ্গে তাঁর গোপন সম্পর্ক এবং সেই ঘটনা ধামাচাপা দিতে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইনফান্তিনোর সাবেক এক প্রেমিকাকে উয়েফা থেকে বিদায় দেওয়ার সময় ছয় অঙ্কের অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। একই সঙ্গে স্থানীয় একটি বিজনেস স্কুলে তাঁর এমবিএ কোর্সের খরচও বহন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইনফান্তিনো উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক নারী সহকর্মীর সঙ্গে তাঁর রোমান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। পরে ওই সম্পর্কের বিষয়টি গোপন রাখতেই অর্থ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উয়েফা এক বিবৃতিতে সংশ্লিষ্ট নারীকে বিদায়ী ভাতা দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, তাঁকে বিদায়ী অর্থ দেওয়া হয়েছিল এবং তাঁর এমবিএ কোর্সের সম্পূর্ণ খরচও বহন করা হয়। তবে উয়েফার দাবি, তৎকালীন নিয়ম মেনেই এসব অর্থ দেওয়া হয়েছিল। পরে এ ধরনের বিষয়ে তাদের নীতিমালা আরও কঠোর করা হয়েছে।

তবে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইনফান্তিনোর পিআর টিম। ফিফার এক মুখপাত্র দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর। উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি বলেও দাবি করেন তিনি।

এর আগে বিশ্বকাপ ফুটবলকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন পরিকল্পনা নিয়ে বিতর্কে পড়েছিলেন ইনফান্তিনো। বুধবার মরক্কোয় এক জরুরি বৈঠকে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমর্থন নিয়ে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তিনি পদত্যাগ এড়ান।

এদিকে ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা ফিফার বিভিন্ন আয়োজন বয়কটের হুমকি দিয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকান কনফেডারেশন, আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং বিশ্বকাপ আয়োজন ও রানার্সআপ দেশ আর্জেন্টিনা ইনফান্তিনোর পাশে রয়েছে।

এর মধ্যেই গোপন সম্পর্ক ও অর্থ দেওয়ার অভিযোগ সামনে আসায় ফিফা সভাপতিকে ঘিরে বিতর্ক আরও বাড়ল। ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এর রাজনৈতিক প্রভাব শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

সূত্র: ইয়াহু স্পোর্টস 

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit