শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজ প্রণালি খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, ‌যারা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাব— তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি এই প্রণালি, যার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।

এই প্রেক্ষাপটে মার্কো রুবিও হুঁশিয়ার করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভুল সিদ্ধান্ত হবে। এটি পুরো অঞ্চলের উত্তেজনা আরও বাড়াবে। এ ধরনের পদক্ষেপ ইরানের জন্য হবে অর্থনৈতিক আত্মহত্যা।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় চীনের কূটনৈতিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit