বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

হেডিংলি টেস্ট: তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রিশভ পান্ট ও শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৪৭১ রানে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৬৭ রান (১৩ ওভার পর্যন্ত)।

এদিন, রিশভ পান্ট নিজের সপ্তম টেস্ট শতক তুলে নেন। শুভমান গিল করেন ১৪৭ রান। প্রথম দিন যশস্বী জয়েসওয়াল করেছিলেন ১০১ রান। শনিবার (২১ জুন) সকালে প্রথম ৯০ মিনিট পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে ছিল।

এই সময়ে যোগ হয় ৯৫ রান। এর মধ্যে পান্ট একাই করেন ৬৯। তার ব্যাটে ছিল শটের বৈচিত্র্য ও দাপট। শোয়েব বশিরের প্রথম বলেই প্যান্ট মারেন প্যাডেল শট। নিজের শতক পূর্ণ করেন মিড উইকেটের ওপর দিয়ে ছক্কায়। এটি তার ইংল্যান্ডে তৃতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পর ডিগবাজি দিয়ে উদযাপন করেন পান্ট

পান্টের ইনিংসে ছিল ৬টি ছক্কা, যা তার শতকগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে ১২৪ রানে একবার জীবন পান। পরে জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হন তিনি ১৩৪ রানে।

এর আগে গিল আউট হন বশিরের বলে টাংয়ের হাতে ক্যাচ দিয়ে। ২০৯ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে তখন।

লম্বা বিরতির পর ফিরেছেন করুণ নাইর। কিন্তু মাত্র চার বল খেলেই শূন্য রানে বিদায় নেন। তার আগে এ ম্যাচে অভিষেক হওয়া সাই সুদর্শনও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন।

টাং এবং স্টোকস চারটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। জ্যাক ক্রাউলি ৪ রান করে আউট হন। তবে বেন ডাকেট এবং অলি পোপ নটআউট রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit