বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মুক্তির আগেই রেকর্ড গড়ছে ‘হাউসফুল ৫’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদ উপলক্ষে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’ সিরিজের পঞ্চম কিস্তি ‘হাউসফুল ৫’। আর মুক্তির আগেই ছবিটি একের পর এক রেকর্ড ভেঙে ফেলছে। ট্রেলার, গান, টিজার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগিয়েছে সিনেমাটি।

অক্ষয় কুমারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিক্যুয়ালে বলিউডের এক ঝাঁক জনপ্রিয় তারকা যুক্ত হয়েছেন।
অভিনয় করছেন- অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার ও রণজিত।

সিনে বিশ্লেষকদের দাবি, ছবিটি মুক্তির দিন থেকেই বক্স অফিসে সুনামি তুলতে পারে। বহুদিন পর অক্ষয় কুমারকে একটি বড় বাজেটের ব্লকবাস্টার হিট সিনেমায় দেখা যেতে পারে বলেও মনে করছেন তারা।

বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির মাত্র দুই দিন আগেই (৪ জুন সন্ধ্যা পর্যন্ত) ‘হাউসফুল ৫’ সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি। এতে প্রথম দিনেই আয় ছাড়িয়েছে ৩ কোটি টাকা, আর ব্লক সিটের হিসেব মিলিয়ে মোট অগ্রিম আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৪৮ লক্ষ টাকায়। যা বলিউডের পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে চলেছে।

দর্শকদের বাড়তি আকর্ষণ হিসেবে সিনেমাটি মুক্তি পাচ্ছে দুটি আলাদা ক্লাইম্যাক্স নিয়ে। প্রথম দিন এটি দেখা যাবে টু-ডি ফরম্যাটে, এরপর নির্দিষ্ট হলে চালানো হবে ফোর-কে ভার্সন। সিনেমাটির জন্য ১১ হাজারের বেশি শো নির্ধারণ করা হয়েছে বিভিন্ন প্রেক্ষাগৃহে।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit