বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কোহলির মন্তব্যের বিরোধিতা করে যা বললেন আন্দ্রে রাসেল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল শিরোপা জিতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা বিরাট কোহলি। তবে চ্যাম্পিয়ন হয়েই কোহলি বলেছিলেন, ‘টি-টোয়েন্টি সব সময় টেস্টে খেলার থেকে পাঁচ ধাপ নিচে থাকবে।’ তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এই ক্রিকেটার জানিয়েছেন, ক্যারিবীয় ক্রিকেটারদের ভাবনাচিন্তা সম্পূর্ণ ভিন্ন।

আন্দ্রে রাসেলের মতে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা টেস্ট খেলে সেভাবে আর্থিকভাবে লাভবান হন না, যে কারণে তারা টি-টোয়েন্টি লিগগুলোতে খেলার জন্য বেশি আগ্রহী থাকেন। রাসেল বলেন,‘ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে টেস্ট খেলা ক্রিকেটারদের আলাদা চোখে দেখা হয়। ওয়েস্ট ইন্ডিজে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা।’ তিনি আরও বলেন,‘ওই দেশগুলোতে টেস্ট খেলার জন্য লোভনীয় বার্ষিক চুক্তি দেওয়া হয়। বড় মঞ্চে খেলার জন্য ওরা মুখিয়ে থাকে। আর ওয়েস্ট ইন্ডিজে? আপনি হয় ৫০ বা ১০০টা টেস্ট খেলে ফেললেন। অবসর নেওয়ার পর কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না।’

টেস্ট ক্রিকেটের মূল্য স্বীকার করলেও, রাসেল স্পষ্ট জানিয়েছেন যে তিনি টি-টোয়েন্টি লিগের বদলে কোনো দিন টেস্টে খেলাকে প্রাধান্য দেবেন না। ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন,‘আমাকে টেস্ট দল থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছে। বোর্ড আমাকে শুধু সাদা বলের ক্রিকেটার হিসেবে দেখেছে। তা হলে তাই হোক। আমি টেস্ট ক্রিকেটের মূল্য জানি। তবে দিনের শেষে আমি পেশাদার। টেস্টে সেভাবে না খেলার জন্য আমার কোনো আক্ষেপ নেই।’

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit