মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন: ড. আব্দুল মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। কারণ, গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি।’

শনিবার (১৭ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

ড. মঈন খান বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সব সময় জনগণের মতামত উপেক্ষা করেছে। ফলে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন ঘটে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। বিএনপি সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম মহাসচিব ড. কাজী মনিরসহ কেন্দ্রীয় নেতারা।

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit