সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নির্বাচন বিলম্বিত হলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনো অনেক জায়গায় আওয়ামী পক্ষের লোক রয়ে গেছে। সম্প্রতি নানা ইস্যুতে অন্য দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য।

এ সময় আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চাঁদাবাজি, মব সন্ত্রাস ও মানুষের মধ্যে আতঙ্ক কাটানোর পাশাপাশি আইনের শাসন নিশ্চিতেও দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit