বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : এক ওভারে ৪৫ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি। যা ইতিপূর্বে কেউ কখনও চিন্তাও করতে পারেননি। ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি। তিনি মাত্র ৪৩ বলে ১৭টি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ১৫৩ রানে নজির গড়েন। 

১ আগস্ট শুক্রবার ইসিএস টি-টেন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্টি ক্রিকেট বনাম গিলফোর্ড। এই ম্যাচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগানিস্তানের ওপেনার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করেন। 

গিলফোর্ডের বোলার বিল এর্নির ওভারে উসমান এই রেকর্ড গড়েন। এর্নির এই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩টি চার হাঁকিয়ে ৪২ রানের রেকর্ড গড়েন। পাশাপাশি এই ওভারে ২টি নো বল এবং একটি ওয়াইড বল হয়েছে। ফলে, আরও তিন রান যোগ হয়েছে।পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড। ইতিপূর্বে, আর কোনও ব্যাটসম্যান ৬ বলে এত বেশি রান করতে পারেননি। 

২৮ বছর বয়সি উসমান গনি আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার। ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। ২০১৫ সালে তিনি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন। আফগানিস্তানের হয়ে তিনি এখনও পর্যন্ত ১৭টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

গিলফোর্ডের বিরুদ্ধে উসমান মাত্র ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই ইনিংসে ১৭টি ছক্কা আর ১১ চারের সাহায্যে ৩৫৫.৮১ স্ট্রাইক রেটে ১৫৩ রান করেন উসমান গনি।

তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। উসমান গনির ওপেনিং পার্টনার ছিলেন ইসমাইল ওয়াহারমানি। তিনি ১৯ বলে ৬১ রান করেন। টার্গেট তাড়া করতে নেমে গিলফোর্ড ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়। লন্ডন কাউন্টি ৭১ রানে জয়লাভ করে।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit