বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র প্রকাশ দাবি করে ভারতের উদ্বেগ’

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

নিউজ ডেক্সঃ  ভারতের ভূখণ্ড নিয়ে ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিষয়টি নিয়ে বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

লোকসভার এক অধিবেশনে তিনি উল্লেখ করে বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনযোগী।

গতকাল শুক্রবার (১ আগস্ট) রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালার প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এক লিখিত বিবৃতিতে বলেন, এই ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল। ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এ ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেকার প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্টের বরাত দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে ২০২৫ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।’ ‘সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন, তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে ‘সালতানাত-ই-বাংলা’ নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।’ এদিকে জয়শঙ্করকে উদ্ধৃত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের ফ্যাক্টচেকার বাংলাফ্যাক্ট জানিয়েছে, বাংলাদেশে ‘সালতানাত-ই-বাংলা’ কার্যক্রম চালানোর কোনো প্রমাণ নেই। তথাকথিত পূর্ববর্তী বাংলা সালতানাতের প্রসঙ্গে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে এই মানচিত্র প্রদর্শন করা হয়েছিল বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এনভি/রাজ/০২ আগষ্ট ২০২৫/ সন্ধ্যাঃ ৬.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit