শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিকের জেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই ঘটনায় চাঁদাবাজির অভিযোগে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামে আরেক কথিত সাংবাদিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ শামীম জানান, মনিরুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভুয়া পরিচয় ব্যবহার করে তিনজনের কাছ থেকে ৩৯ হাজার টাকা নেন। আত্মীয় পরিচয় দেখিয়ে দ্রুত পাসপোর্ট করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রশাসনকে জানানো হয়।

তিনি আরও জানান, একই দিনে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামে আরেক ব্যক্তি একটি সংবাদ মাধ্যমের সম্পাদক পরিচয়ে অফিসে এসে চাঁদা দাবি করেন। বিষয়টি গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit