মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

বিমানবন্দরে এসে জানলেন ছুটি বাতিল, প্রতিবাদ করে ভাইরাল ভারতীয় তরুণী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবন আর পেশাদারত্বের ভারসাম্য ঠিক কোথায় থাকা উচিত, তা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন সিমরান নামের এক ভারতীয় জেন-জি তরুণী। ভ্রমণের দিনেই আচমকা বসের পক্ষ থেকে ছুটি বাতিলের নির্দেশ আসায় দমে না গিয়ে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। 

সিমরানের এই সাহসী এবং সোজাসাপ্টা প্রতিবাদের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

সিমরানের অভিযোগ, তিনি কয়েক সপ্তাহ আগেই তার ভ্রমণের পরিকল্পনার কথা ম্যানেজারকে জানিয়েছিলেন এবং তখন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। কিন্তু বিপত্তি ঘটে যাত্রার দিনে। যখন তিনি বিমানবন্দরের বোর্ডিং লাইনে দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে তাকে জানানো হয় যে, জরুরি কাজের প্রয়োজনে তার ছুটি বাতিল করা হয়েছে। 

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সিমরান জানান, এটি কেবল যোগাযোগের অভাব নয়, বরং কর্মীদের ব্যক্তিগত সময়ের প্রতি চরম অসম্মান। তিনি স্পষ্ট করে বলেন যে, জীবনের আনন্দ উপভোগ করার জন্যই তিনি কাজ করেন এবং শেষ মুহূর্তের এমন অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করতে তিনি রাজি নন।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে দুই ভিন্ন মত। তরুণ প্রজন্মের বড় একটি অংশ সিমরানের পাশে দাঁড়িয়েছে। তাদের মতে, কর্মীদের নিজস্ব সীমারেখা টেনে দেওয়া এবং ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, যদি ছুটির আবেদন আগে থেকেই করা থাকে, তবে ব্যাকআপের ব্যবস্থা রাখা ম্যানেজমেন্টের দায়িত্ব, কর্মীর নয়।

অন্যদিকে, নেটিজেনদের একাংশ আবার ভিন্ন প্রশ্নও তুলেছেন। তাদের মতে, ভ্রমণের আগে ছুটিটি দাফতরিকভাবে অনুমোদিত হয়েছিল কি না, তা নিশ্চিত করা কর্মীর কর্তব্য। দাফতরিক পোর্টালে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত যাত্রা শুরু করাকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন তারা। 

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit