মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান চাইলেও কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ২০২৬ সালের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা এখনও সেই গোপন কথাগুলো শুনিনি। 

তিনি আরও বলেন, আমি চাই কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে। কিন্তু নিশ্চিত করে বলছি, আমি কখনও বিশ্বের সর্বোচ্চ সন্ত্রাসপৃষ্ঠপোষক দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। ট্রাম্প দাবি করেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে সক্ষম। তিনি বলেন, তারা ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশী ঘাঁটিগুলোকে হুমকি দিতে পারে।

 এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনিয়র আইনপ্রণেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে ইরান ইস্যুতে ব্রিফ করেন। যখন ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে ভাবছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার জানান, স্বল্প সময়ের মধ্যে একটি ন্যায্য চুক্তিতে পৌছাতে দৃঢ় মনোভাব নিয়ে আমরা জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছি। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit