মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে হাটহাজারী মাদরাসার প্রধান শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাঁধা দেখছে না বিএনপি। আশা করছি সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে। এর আগে, হেফাজত ইসলামের সাবেক আমীর মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit