বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

‘সাইয়ারা’র নায়কের সঙ্গে প্রেম ছিল শাহরুখকন্যা সুহানার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : আহান পান্ডের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। এরই মাঝে তার প্রেম জীবন চর্চায় পরিণত হয়েছে। ছড়িয়েছে তার পুরাতন স্থিরচিত্র। একটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে অভিনেত্রী তারা সুতারিয়ার হাত ধরে আছেন আহান পান্ডে। এ জুটিকে দারুণ উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। আহান-তারার ছবিটি বেশ আগের। নেটিজেনদের দাবি—“তখন তারা প্রেমের সম্পর্কে ছিলেন।” যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল। পুরোনো সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তোলা আহান পান্ডের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিও নতুন করে ছড়িয়েছে। আলোচনায় রূপ নিয়েছে এ জুটির প্রেম। বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার আগে আহান পান্ডেকে মন দিয়েছিলেন সুহানা খান।

কিন্তু তাদের সম্পর্ক গাঢ় হওয়ার আগেই সুহানার মন জয় করে নেন অমিতাভের নাতি। গুঞ্জনে রয়েছে, অগস্ত্য নন্দার জন্যই সুহানার জীবন থেকে সরে যান আহান। ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির পর আহান পান্ডের নাম জড়িয়েছে অভিনেত্রী শ্রুতি চৌহানের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শ্রুতি একটি পোস্ট তাদের প্রেম নিয়ে চর্চা ঘনীভূত করেছে। নেটিজেনদের দাবি—“শ্রুতির সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন আহান পান্ডে।”

জানা গেছে, আহান পান্ডে চিক্কি পান্ডে এবং ডিয়ান পান্ডের ছেলে। তিনি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের ভাতিজা এবং ‘কেসারি ২’ অভিনেত্রী অনন্যা পান্ডের চাচাতো ভাই। তার মা, ডিয়ান পান্ডে, একজন বিখ্যাত ফিটনেস বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য প্রশিক্ষক। তার বোন, আলানা পান্ডে, একজন বিখ্যাত প্রভাবশালী। তবে আহানের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি।

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit