সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের দুঃখ প্রকাশ..

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩১ Time View

রাজনীতি নিউজঃ  ঢাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (০৩ আগস্ট) ছাত্র সমাবেশ উপলক্ষে এ দুঃখ প্রকাশ করেছে দলটি। শনিবার (০২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি।

কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতারা একইদিনে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও নিয়েছিলাম। এই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্র সংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদের ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে।

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি। এতে আরও বলা হয়েছে, প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে আমরা আরও অধিকতর সচেতন থাকব, ইনশাআল্লাহ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এনভি /রাজ/০২আগষ্ট২০২৫/বিকালঃ ৪.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit