মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মানিক চৌধুরী, উপজেলার দু’টি প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন, তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, নজরুলের চেতনা ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকান্ড আরও বাড়াতে হবে।

এজন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও আলোচনা সভার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সংগীত পরিবেশন করে। তাদের কন্ঠে নজরুল সংগীতের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা মুগ্ধ হন।

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit