শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে?- এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। রোববার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন। 

রাশেদ খান লেখেন, আজকে সংসদ অধিবেশন চলা অবস্থায় মব সৃষ্টির উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত! আর হুমকি দিয়ে আসছে পরবর্তীতে নাকি ভেতরে ঢুকে ২৪ এর মত অবস্থা করবে!

তিনি লেখেন, ২৪ এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোন নেতা সংসদের ভেতরে ঢুকেছিল? আজকে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেলো, তাদের একজনও কি বিগত ১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিল? 

তিনি আরও লেখেন, আওয়ামী মুক্ত দুনিয়ায় তারা জানে পুলিশ কিছু বলবে না, আর এজন্য প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে! কিন্তু তারা ভুলে গেছে পুলিশ প্রটেকশনে ২৪ এর গণঅভ্যুত্থান হয় নি! 

রাশেদ খান লেখেন, পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়- জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধীদলই চালাতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit