বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর… দাম্মাম বিমানবন্দর ও তেল ক্ষেত্রে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৪ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস: অমিত শাহ অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করেনি: মোহন ভাগবত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করতে চায়নি, বরং নিঃস্বার্থ সেবা আর ভালোবাসার মাধ্যমেই বিশ্বগুরুর স্থান অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ধর্মীয় চরমপন্থা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন এবং উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবত। 

কানাডার টরন্টোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বিপদে পড়া মানুষকে আশ্রয় দেওয়া এবং সব ধর্ম ও মতকে সম্মান জানানোই ভারতের মূল সংস্কৃতি। বক্তব্যে তিনি ইতিহাস ও সাম্প্রতিক সময়ের কিছু উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পোল্যান্ডের মানুষ ঘরবাড়ি হারিয়ে ঘুরছিল, তখন ভারতের জামনগরের রাজা তাদের নিজের দেশে আশ্রয় দিয়েছিলেন। 

ঠিক একইভাবে, কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ভারতের উদ্ধারকারী বিমান কেবল নিজেদের নাগরিকদেরই নয়, বরং আরও সাতটি দেশের মানুষকে নিরাপদে বের করে এনেছিল। অতীতে বিশ্বের যেকোনো প্রান্তে অত্যাচারিত মানুষ হাসিমুখে ভারতে এসে আশ্রয় পেয়েছে।

ভারতের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ভারতের মানুষেরা অতীতে বিশ্বের নানা দেশে গেছেন, কিন্তু কখনো কোনো দেশ আক্রমণ বা দখল করেননি। তারা বিশ্বকে বিজ্ঞান, চিকিৎসা ও জীবনযাত্রার ভালো শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, ভারতে বহু ভাষা, ধর্ম ও জাতের মানুষ রয়েছে। এই ভিন্নতাই দুনিয়ার সৌন্দর্য। হিন্দু দর্শনের আসল কথা হলো পুরো পৃথিবীকে একটি পরিবার মনে করা এবং হিংসা ভুলে মানুষের সেবায় কাজ করা।

সূত্র: এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit