মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা-সহিংসতা আমাদের শত্রু: মালালা ইউসুফজাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘৃণা ও সহিংসতা আমাদের শত্রু, আমরা একে অপরের শত্রু নই— এমন মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। চলমান উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

মালালা লেখেন, উত্তেজনা কমিয়ে আনার সঙ্গে বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। আমরা একে অপরের শত্রু  নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু। সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের স্বজন হারানো বেসামরিক নাগরিকদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা লেখেন, এই ‘বিপজ্জনক সময়ে’ তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন।

তিনি আরও লেখেন, আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে। উল্লেখ্য, ২০১২ সালের ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে হামলার শিকার হন কিশোরী মালালা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় তাকে।

সুস্থ হয়ে সেখানেই পড়াশোনা শুরু করেন তিনি। মাত্র ১৭ বছরে বয়সে শান্তিতে নোবেল পান মালালা। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পাননি। সম্প্রতি পেহেলহাম ইস্যুর পর পাকিস্তানে অতর্কিত হামলা চালায় ভারত। দু’দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তির বার্তা আনতে দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /রাত :৮০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit