বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

যে বিশ্ব রেকর্ড গড়লেন নারিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনিল নারিন। ক্যারিবীয় এই তারকা ক্রিকেটার ভারতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে  সর্বশেষ ম্যাচে একাই জয় উপহার দিলন নারিন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অধিনায়কত্ব, সব কিছুতেই নজর কেড়েছেন তিনি। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও। গড়েছেন রেকর্ডও।

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠেছেন নারিন। দিল্লির বিপক্ষে চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। সবমিলিয়ে কেকেআরের হয়ে ২০৮ উইকেট শিকার করেন তিনি। আগে এককভাবে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেলের। নটিংহ্যামশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে তিনিও ২০৮ উইকেট নিয়েছেন। সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন নারিন।

তবে ২০৮ উইকেট শিকারে  ২৩৩ ম্যাচ খেলতে হয়েছে সমিতের। নারিন সেখানে ১৯৫ ম্যাচেই এই কীর্তি গড়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস উড। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন তিনি। লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড পেইন। গ্লস্টারশায়ারের হয়ে তিনি নিয়েছেন ১৯৩ উইকেট।

২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন নারিন। প্রথম বছর থেকেই তিনি কেকেআরে খেলেন। সেবারই প্রথম আইপিএল জেতে কলকাতা। সেই জয়ে বড় ভূমিকা ছিল নারিনের। ২০১৪ ও ২০২৪ সালেও কলকাতার চ্যাম্পিয়ন দলে খেলেছেন তিনি। এই ১৩ বছরে কেকেআরের হয়ে ১৯৫ ম্যাচ খেলে ফেলেছেন নারিন। আইপিএলে তিনি নিয়েছেন ১৯০ উইকেট। চ্যাম্পিয়ন্স লিগে নিয়েছেন ১৮ উইকেট। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit