মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সিলেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। বিবৃতিতে তারা লিখেছে, নির্দেশনা অনুযায়ী আজ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দলের জন্য অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও বিতরণ করেছে ফ্র্যাঞ্চাইজি।

শুধু সিলেট-ই নয়, নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের চুক্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোও। রংপুর রাইডার্স অবশ্য সবার চেয়ে এগিয়ে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। তবে চট্টগ্রাম রয়্যালসের গল্প ভিন্ন।
 
ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ও স্পন্সর জোগাড় করতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। নতুন করে চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বিসিবি।
 
চট্টগ্রাম ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিশোধের খবর নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি  বলেন, ‘একটা ভালো খবর হচ্ছে রংপুর রাইডার্স ৫০ শতাংশ, রাজশাহী ওয়ারিয়র্স ২৫ শতাংশ, ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ, একটু আগে নোয়াখালীও তাদের ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। সিলেট বিকেলে দিয়ে দেবে (ইতোমধ্যে দিয়েছে।’
 
বিপিএলের ১২তম আসরের পর্দা উঠবে শুক্রবার (২৬ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit