মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে: পার্থ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি৷ একটি নির্বাচনের জন্য তারা তাকিয়ে আছে। রোববার (২৭ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, জনকল্যাণমুখী সংস্কার থাকবে কী, থাকবে না তা অবশ্যই আগামী সরকার দেখবে। সে যদি জনগণের সরকার হয়ে থাকে তাহলে মানুষ সেটাকে সম্মান করবে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের অনিশ্চয়তার দিকে কোনো সরকার দেশকে ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ থাকতে হবে। আমরা চাইনা এই সরকার ফেল করুক, আমরা চাই জনগণের ইচ্ছার প্রতিফলিত হোক।

এর আগে বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে ১০ সদস্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াঁজো কমিটি। বিএনপি প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit