রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

এক ছবির জন্য ২০০ কোটি নেন ভারতীয় পরিচালক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর বা রোহিত শেট্টিকেও ছাড়িয়ে গেছেন এসএস রাজামৌলি। এই তেলুগু চলচ্চিত্র নির্মাতা ভারতের সর্বোচ্চ আয়কারী পরিচালক। তিনি প্রতি ছবরি জন্য পারিশ্রমিক নেন ২০০ কোটি টাকা।

ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিডি) তথ্য অনুসারে রাজামৌলি তার প্রতিটি ছবির জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। 

ব্যবসায়ী সূত্র জানায়, এর মধ্যে তার অগ্রিম পারিশ্রমিক, লাভের ভাগ এবং স্বত্ব বিক্রির বোনাসও অন্তর্ভুক্ত থাকে। একটা ছবি যত বেশি আয় করবে, তার ভাগ তত বেশি হতে পারে। রাজামৌলি তার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির সাফল্যের জন্যও এই পরিমাণ পারিশ্রমিক অর্জন নিয়েছিলেন।

২০০ কোটি টাকার পারিশ্রমিক রাজামৌলিকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক। তিনি আয়ের দিক থেকে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে ছাড়িয়ে গেছেন। শাহরুখ-সালমান প্রতি ছবির জন্য ১৫০-১৮০ কোটি টাকা আয় করেন।

এই সাফল্যের নেপথ্যে রাজামৌলিক তিনি নিজেই। ‘বাহুবলী’ তাকে পুরো ভারত জুড়ে খ্যাতি এনে দিয়েছে। ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ ৫১০ কোটি আয় করেছিল। ছয় বছর ধরে হিন্দিতে সর্বোচ্চ আয়কারী ছবি ‘বাহুবলী’। ‘আরআরআর’-এর হিন্দি সংস্করণ ২৭০ কোটি আয় করেছিল।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, রাজামৌলি যা পারিশ্রমিক নেন তার অর্ধেকও অন্য কোনও পরিচালক নেন না। সন্দীপ রেড্ডি ভাঙা, প্রশান্ত নীলরা ছবি প্রতি প্রায় ৯০ কোটি নেন।

অন্যদিকে, রাজকুমার হিরানি নেন ৮০ কোটি। সুকুমার, সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কানাগরাজ এবং সিদ্ধার্থ আনন্দ প্রতি ছবির জন্য ৪০ কোটি টাকা নেন।

করণ জোহর এবং রোহিত শেট্টির মতো নির্মাতারা সাধারণত তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই ছবি তৈরি করেন, ফলে তারা আর আলাদা করে কোনও পারিশ্রমিক নেন না। ছবির লভ্যাংশটাই তারা পান।

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit