শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ইসরাইলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবাননের প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে এক পৌর কর্মীকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ ঘটনার পর সেনাবাহিনীকে যেকোনো ইসরাইলি আগ্রাসন প্রতিহতে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

ইসরাইলের অভিযান নিয়ে লেবাননে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু প্রায়ই ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালায়। গত রাতের ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যেকোনো ইসরাইলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরাইলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলের হামলা ‘লেবাননের সার্বভৌমত্ব ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নগ্ন লঙ্ঘন। ইসরাইলের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ব্লিদা ও আশপাশের শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইসরাইলি আগ্রাসন ও রাষ্ট্রের নাগরিক সুরক্ষায় ব্যর্থতার প্রতিবাদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit