বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আইরিশরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : লাহোরে আজ (১৩ এপ্রিল) প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৩৫ রান করেছে আয়ারল্যান্ড নারী দল। টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে দারুণ এক রান আউট করে আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফেরান নাহিদা আক্তার। প্রথম ৫ ওভারে কেবল ৭ রান করে আয়ারল্যান্ড।

তিনে নেমে অ্যামি হান্টার খেলার ধারা পরিবর্তন করেন। অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। রানও তুলেছেন দ্রুত। প্রথম ৫ ওভারে ৭ রান করা দলটি পাওয়ারপ্লে শেষ করে ৪০ রানে।
 
১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ২৪ রানে ফেরেন লুইস। হান্টার ফেরেন রান আউট হয়ে। ৩৮ বলে ৩৩ রান করেন এই ব্যাটার। চতুর্থ উইকেটে আইরিশদের মাঝারি সংগ্রহের ভিত গড়ে দেন ওরলা প্রেন্ডারগাস্ট এবং লরা ডিলানি। দুজনে মিলে এই উইকেটে গড়েন ৭২ রানের জুটি।
 
৬৪ বলে ৪১ রান করে দলীয় ১৪৯ আউট হন প্রেন্ডারগাস্ট। তবে লড়াই অব্যাহত রাখেন ডিলানি। ফিফটি করে ৬৩ রানে আউট হন তিনি। ১৮২ রানে তিনি যখন ফেরেন, তখন বড় সংগ্রহ চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে।
 
তবে ডিলানির বিদায়ের পর খুব বড় সংগ্রহ আর দাঁড় করাতে পারেনি তারা। ৪২ ওভারে তিনি যখন আউট হন তখনও ৫১ বল বাকি ছিল ইনিংসের। ওই ৫১ বলে ৫৪ রান করে তার দল। ১৭ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন অরলেন কেলি। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit