বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ব্যাট হাতে তাণ্ডব, ১৫ বলেই ইতিহাসে গড়লেন ইমন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়েছেন জাতীয় দলের ব্যাটার পারভেজ হোসেন ইমন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমে মাত্র ১৫ বলে ফিফটি করেছেন আবাহনীতে খেলা এই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটি এখন ইমনের।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যএ দ্রুততম ফিফটির রেকর্ড এতদিন ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন হোম। ঈদের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) মাঠে ফিরেছে ডিপিএল। নবম রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। লো স্কোরিং ম্যাচে শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬.৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিনজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান শাইনপুকুর। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে মিনহাজুল আবেদিনের ব্যাটে। সৈকত একাই ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট যায় রাকিবুল হাসান এবং রিপন মন্ডল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইমনের ঝড়ো ফিফটিতেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ১৫ বলে ফিফটি ছোঁয়া ইমন শেষ পর্যন্ত অপরাজিত থাকে ৬১ রানে। ২৩ বলে খেলা তার বিস্ফোরক ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কার মার।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit