মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

বিশ্বনেতাদের সামনে মোদিকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় মোদিকে অগ্রাহ্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে টার্কিশ সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্য দেখা গেছে। সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদি হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

তবে মোদিকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনসহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে।

যদিও এআই শীর্ষ সম্মেলনের আগে নৈশভোজে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে মোদীকে আলিঙ্গন করে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী লেখেন, ‘‘প্যারিসে বন্ধু তথা প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে দেখা করে খুশি হয়েছি।’

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit