রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

জিমি কার্টারের মৃত্যুতে শোক জানালেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে গিয়ে এই শোক জানান তিনি।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে জিমি কার্টারের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন।

দূতাবাসে স্বল্প সময় অবস্থানকালে জিমি কার্টারের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জিমি কার্টারের বাড়িতে যাওয়ার স্মৃতি স্মরণ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit