শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে আমেরিকা প্রবাসী বাংলাদেশী ডাক্তারের মৃত্যু  

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশে ফেরার পথে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ডাঃ ওমর ফারুক সাবের (৫৬) উপজেলার বাটইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে।  তিনি পেশায় একজন ডাক্তার এবং দুই মেয়ের জনক ছিলেন।  

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বন্ধু নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।  তিনি বলেন, ১৯৯৫ সালে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। এরপর ১৯৯৮ সালে তিনি আমেরিকা পাড়ি জমান।

সেখানে আমেরিকার বোস্টন শহরে তিনি একাধিক হসপিটালে রোগী দেখতেন। গত ১০ ডিসেম্বর তিনি দেশে আসার জন্য আমেরিকার বোস্টন বিমানবন্দরে আসেন। সেখানে তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন।  এরপর থেকে তিনি গত পনের দিন কোমায় ছিলেন। বুধবার ওই দেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা তার মরদেহ দেশে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেছেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit