শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বার্মিংহামের গ্যাংস্টার টমাস ‘টমি’ শেলবি রূপে পর্দায় ফিরছেন অস্কারজয়ী আইরিশ অভিনেতা কিলিয়ান মারফি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত নতুন চলচ্চিত্র ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

২০১৩ সালে শুরু হওয়া জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’- এর ছয়টি সিজন শেষে এবার আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারের গল্পে দেখা যাবে, অবসর জীবন ছেড়ে টমি শেলবি আবারও বার্মিংহামে ফিরেছেন একটি নাৎসি ষড়যন্ত্র নস্যাৎ করতে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিলিয়ান মারফি বলেন, ‘আমি সব সময়ই এই আইডিয়াটার পক্ষে ছিলাম। আমরা বছরের পর বছর স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি যাতে এটি নিখুঁত হয়। ছয় ঘণ্টার সিরিজের বদলে দুই ঘণ্টার একটি গল্পে টমিকে উপস্থাপন করাটা ছিল এক ভিন্ন অভিজ্ঞতা।’

স্টিভেন নাইট রচিত এই নেটফ্লিক্স অরিজিনাল ফিল্মে নতুন কিছু শক্তিশালী চরিত্র যুক্ত হয়েছে। রেবেকা ফার্গুসন ও টিম রথ-এর পাশাপাশি দেখা যাবে ব্যারি কেওগানকে, যিনি টমি শেলবির ছেলে ‘ডিউক শেলবি’র চরিত্রে অভিনয় করেছেন। এই বাবা-ছেলের রসায়নই হবে সিনেমার মূল আবেগঘন অংশ।

ব্যারি কেওগান এ সিনেমাটিকে ‘দ্য সোপরানোস’-এর সঙ্গে তুলনা করে বলেন, ‘এখানে ভায়োলেন্স কেবল একটি প্রেক্ষাপট, মূল বিষয় হলো পরিবার।’ সিরিজের স্রষ্টা স্টিভেন নাইট জানান, শুরু থেকেই তার ইচ্ছা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে একটি সিনেমার মাধ্যমে এ গল্পের সমাপ্তি টানা। এ সিনেমার শুরুর দিকে ১৯৪০ সালে ‘বার্মিংহাম স্মল আর্মস’ কারখানায় বোমা হামলার দৃশ্যটি পুনর্নির্মাণ করা হয়েছে, যা নাইটের জন্য অত্যন্ত ব্যক্তিগত।

তিনি বলেন, ‘আমার মা সেই কারখানায় কাজ করতেন। সেই রাতে তার শিফট ছিল না বলেই তিনি বেঁচে গিয়েছিলেন। আমি সব সময়ই চেয়েছি এ গল্পটি যেন ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়।’উল্লেখ্য, স্টিভেন নাইট বর্তমানে পরবর্তী জেমস বন্ড সিনেমার চিত্রনাট্যও লিখছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit