বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্ট কর্তৃক পরিচালিত তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী আ: গফুর মিয়া ও ঢাকা জেলা তাতীদলের সভাপতি মো: জাকির হোসেনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়েছে। ওই সকল সংবাদ উদ্দেশ্যে প্রণোদিত দাবী করে ও মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছে ঢাকা জেলা তাতীদলের সভাপতি মো: জাকির হোসেন। তিনি দারুল ইহসান ট্রাস্টের ওই মাদ্রাসার এসেট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন বলে দাবী করেন।

শুক্রবার দুপুর ১২ টায় আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাকির হোসেন অভিযোগ করে বলেন, গেল ৯ মার্চ আশুলিয়ার শ্রীপুরে দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। যে ঘটনায় তাকে ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়াকে দায়ী করে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যে ঘটনার সাথে তারা জড়িত না। কিন্তু উদ্দেশ্য প্রনোদিতভাবে তাদেরকে জড়িয়ে মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ করিয়েছেন বলে এমন অভিযোগ তার। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে, এবিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রফেসর ড. সৈয়দ আলী আশরাফ (রহঃ)-এর ছোটভাই ডাঃ সৈয়দ আলী রেজার ছেলে সৈয়দ আলী রায়হান বলেন, সৈয়দ আলী আশরাফ ১০/১২/১৯৮৬ ইং তারিখে আশরাক চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। এটি একটি পারিবারিক ট্রাস্ট। পরবর্তীতে তিনি, আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট এবং তার প্রতিষ্ঠিত আরও ২ টা প্রতিষ্ঠানের মাধ্যমে দারুল ইহসান ট্রাস্ট গঠন করেন। এখানে তারা সবাই জমি দান করেন। আমরা দারুল ইহসান ট্রাস্ট পরিচালনায় কখনই হস্তক্ষেপ করি নাই। কিন্তু দারুল ইহসান ট্রাস্ট ধানমন্ডি গ্রুপ, ৪ দারুল ইহসান ট্রাস্ট (রেজিস্টার্ড) সাভার গ্রুপের মধ্যে দখল এবং পাল্টা দখল অনেক দিন ধরে হয়ে আসছিলো। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে মারুফ হোসেন মুকুল, জাহাঙ্গীর কবির নানকের সহায়তায় আমাদের ধানমন্ডিতে ২০১২ সালে যাওয়া বন্ধ করে।

পরবর্তী এম পি সাইফুলের সহযোগীতায় আমাদের সাভারে আসাও বন্ধ করে। আওয়ামী সরকারের পতনের পরও আমরা সাভারে আসিনি। কিন্তু গত বছর জানুযারী জুন মাসে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের অনুরোধ করেন মাদ্রাসা বাঁচানোর জন্য। এরপরে মাদ্রাসায় আসি ও সেখানের সার্বিক অবস্থা দেখে দারুল ইহসান ট্রাস্ট সাভার গ্রুপের তথাকথিত ম্যানেজিং ট্রাস্টি মারুফ হোসেন মুকুলের সাথে বসার চেষ্টা করি। কিন্তু বারংবার প্রস্তাব পাঠিয়েও সাড়া না পেয়ে আমরা মাদ্রাসার হাল ধরি। আমাদের উপর যে অপবাদ চাপানো হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। তারা হামলা করেছে এবং থানায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় তাতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit