শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

সুখবর দিলেন হামজা চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : হাঁটুর চোটের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে সুস্থ হয়ে ফেরার সুখবর দিয়েছেন হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসের শেষদিকে ভিয়েতনামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

গত ৩১ জানুয়ারি চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে হাঁটুতে চোট পান হামজা। সে সময় ক্র্যাচের সাহায্যে মাঠ ছাড়তে হয় তাকে। এই চোটের কারণে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

চোটের কারণে ফেব্রুয়ারিতে ছয়টি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে গত ৭ মার্চ ইপসুইচ টাউন এবং ১১ মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নেমে নিজের ফিটনেসের ইঙ্গিত দিয়েছেন এই ২৮ বছর বয়সী ফুটবলার। এতে করে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে তার খেলার সম্ভাবনা আবারও জোরালো হয়েছে।

এদিকে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সভাপতিত্বে জাতীয় দল কমিটির বৈঠকের পর বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বুলবুল জানান, হামজা এখন পুরোপুরি সুস্থ এবং তিনি ২২ মার্চ ভিয়েতনামে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

তিনি আরও বলেন, জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা শিগগিরই ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন। ১৬ মার্চ ঢাকায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে এবং ২১ মার্চ ২৩ সদস্যের চূড়ান্ত দল ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit