মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

“নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩”

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮২ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা নেত্রকোনা পৌরসভার বাহিরচাপড়া এলাকায় সফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সবজি বাগানে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই হামলায় গতকাল দুপুরে সংঘটিত অন্তত ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম তার পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা বাগানে পরিচর্যা করার সময় অর্ধশতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তারা বাগানের প্রায় ৩০টি ফলজ গাছসহ বিভিন্ন রবি শস্য কেটে নষ্ট করে ফেলে এবং বাগানের বেড়া ও জাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে সফিকুল ইসলাম, রোকন মিয়া ও সোহেল বাশার আহত হন। বর্তমানে তারা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

​স্থানীয় বাসিন্দা জামির বাশার জানান, ফেরদৌস কবীর রুমেল, উজ্জ্বল তালুকদার ও আনোয়ারসহ বেশ কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার তদন্ত কর্মকর্তা অসীম কুমার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit