সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে বলে জানান জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে কোন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আশা করবো, বিরোধী দল সরকারের সকল গঠন মূলক কর্মকান্ডে সহায়তা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতী ও ঐক্য বদ্ধ সংসদ দেখতে চান বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এসময়ে সাথে ছিলেন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল সহ আরও অনেকে। প্রথমে তিনি জাতীর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনিযুক্ত ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit