মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় লোড-আনলোড শ্রমিকদের উপর হামলা; আহত-১৩

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে লোড-আনলোড শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩ শ্রমিক। পরে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে আশুলিয়া থানার এসআই মো: আনোয়ার হোসেন হামলা ও আহতের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার বাসস্যান্ডে এই হামলার এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, লোডা-আনলোড শ্রমিক সফিকুর রহমান (৫২), ইসমাঈল শেখ (৪৭), নূরুল ইসলাম (৪০) নাসির, আইয়ুব আলী, শফিক, জুয়েল, রফিক, শরিফ,  লালন সরদার, আল আমিন, আলিম এবং আতর আলী। আহতদের মধ্যে ৬ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। কাঁচামালের লোড-আনলোডের লেবার সর্দার বাবুল মিয়া জানান, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুরের ভাগ্নে পরিচয় দিয়ে সমির নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাসে এক লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। এর আগে বেশ কয়েকদিন হামলা চালিয়েছে।

লেবাররা সকলেই দৌড়ে পালিয়ে গিয়ে রক্ষা পায়। ভয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সমিরের নেতৃত্বে সজল, সোলেমান, রেজাউল সহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জন তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে তাদের প্রায় ১৩/১৪ জন শ্রমিককে আহত করে এবং এদের মধ্যে ছয় জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকী সাত জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় হামলাকারীরা শ্রমিকদের বিল বাবদ রাখা প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর জানান, আমি এই ঘটনা আপনার কাছে শুনলাম। আমি ঢাকায় আছি, এবিষয়ে আমি কিছুই জানি না।ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শাওন বড়ুয়া জানান, এখানে ছয়জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। কারো পায়ে কোপের দাগ রয়েছে, কারো জয়েন্টে মারাত্মক জখম রয়েছে। চিকিৎসা চলছে। তিন জনের অবস্থা গুরুতর। পরীক্ষা-নিরীক্ষা চলছে, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো লাগতে পারে।   

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মূলত বলিভদ্র স্ট্যান্ড দখল-বেদখল নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। শ্রমিকদের মারধর করে উঠিয়ে দিয়ে হামলাকারীরা দখলে নেয়ার চেষ্টা করছে। হামলায় বেশ কয়েকজন আহতও আছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit