বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

৩ ঘণ্টার মধ্যে রাজধানীতে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৬৩ Time View

ডেস্কনিউজঃ ভোর থেকেই সূর্যের দেখা মেলে রাজধানীতে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৬০ সেলসিয়াস। একই সময় বাতাসে আদ্রতা চিল ৯১ শতাংশ।

গত বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৮.০৫.২০২৬/সকাল ১১.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit