রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে তেলবাহী জাহাজে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১১০ Time View

ডেস্কনিউজঃ চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’।

এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কোস্ট গার্ড।

কিউএনবি/বিপুল/২৮.০৫.২০২৬/সকাল ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit