মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্কনিউজঃ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দাম বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ ও সুদের হার নিয়ে অনিশ্চয়তাও জোরালো হয়েছে। একইসঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে দাম ২৬ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

জুনে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে নেমেছে। মূলত ডলার এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও একই চিত্র দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৩৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮৯০ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬৪ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে।

স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, শান্তিচুক্তি নিয়ে একাধিকবার আশার কথা শোনা গেলেও তা বাস্তবে এগোয়নি। ফলে মার্কিন ডলারের চাহিদা শক্তিশালী থাকছে এবং এতে স্বর্ণের ওপর চাপ বাড়ছে।

ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া তথ্য নাকচ করে। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র নতুন হামলা চালায়।

কিউএনবি/বিপুল/২৮.০৫.২০২৬/রাত ৮.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit