শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঈদের দিনেও ইসরাইলের কারাগারে বন্দি ৩৬০ ফিলিস্তিনি শিশু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫০ Time View

ডেস্কনিউজঃ পবিত্র ঈদুল আজহার দিনে ইসরাইলি কারাগারে কাটিয়েছে ৩৬০ ফিলিস্তিনি শিশু ও ৮৪ নারী। বর্তমানে মোট ৯ হাজার ৪০০ ফিলিস্তিনি ইসরাইলের হেফাজতে রয়েছে। তাদের ওপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে এবং খাদ্য ও মৌলিক জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে।

এক বিবৃতিতে প্যালেস্টিনিয়ান প্রিজন্স ক্লাবের প্রধান আব্দুল্লাহ আল-জাঘারি বলেন, ইসরাইলি কারাগারে বর্তমানে প্রায় ৩৬০ শিশু বন্দি রয়েছে, যার মধ্যে তিনজন কন্যাশিশু। এছাড়া ৮৪ জন নারী বন্দি আছেন, যাদের মধ্যে বহু মাকে তাদের সন্তান ও পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

আল-জাঘারি বলেন, ইসরাইল দমন-পীড়ন ও নির্যাতনের মাধ্যমে নজিরবিহীনভাবে বন্দিদের টার্গেট করছে। তার দাবি, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ১০০ জনের বেশি বন্দি ও আটক ব্যক্তির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে এখন পর্যন্ত ৮৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

আল-জাঘারি আরো বলেন, ফিলিস্তিনি বন্দিদের ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না। তিনি ইসরাইলি আটককেন্দ্রে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগও উল্লেখ করেন।

আল-জাঘারি অভিযোগ করেন, বন্দিদের পরিবারকে তাদের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছে ইসরাইল, যাতে বন্দিদের বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা যায় এবং মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলা যায়।

কিউএনবি/বিপুল/২৮.০৫.২০২৬/রাত ৮.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit