শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মাটিরাঙ্গায় ২হাজার ৫শ’ কৃষকের মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : “কৃ‌ষিই সমৃ‌দ্ধি” এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে ২০২৪-২৫ অর্থ বছ‌রে র‌বি মৌসুমে বো‌রো ধা‌নের (উফ‌শী ও হাইব্রিড) জা‌তের ধান উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে প্রণোদনা কর্মসূ‌চির আওতায় বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ কার্যত্রুম উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।বৃহস্পতিবার (২১ ন‌ভেম্বর) সকা‌লের দিকে মাটিরাঙ্গা উপজেলা   কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজনে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে সার ও বীজ বিতরণ অনুষ্ঠা‌নে মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী’র সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, দেবাশীষ চাকমা, ও কৃষক কৃষাণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, কৃ‌ষি প্রধান আমা‌দের দেশে খাদ‌্য উৎপাদন আ‌রো বৃ‌দ্ধির ল‌ক্ষে ও সারাদে‌শে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ কর‌ছে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর। তারই ধারাবা‌হিকতায় মাটিরাঙ্গা উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস ‌বিনামূ‌ল্যে ২ হাজার ৫শ জন কৃষ‌কের ম‌ধ্যে প্রতি‌ বিঘা জ‌মির জন‌্য ২ কে‌জি হাইব্রিড জা‌তের বীজ ধান পা‌বেন ১ হাজার ৫শ জন জন কৃষক এবং বিঘা প্রতি ১ জন কৃষক ৫‌ কে‌জি উফশী জা‌তের বীজ ধান, ১০‌ কে‌জি ডিএপি, ১০ কে‌জি এমওপি সার পা‌বেন ১০০০ জন কৃষক।আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম উপজেলার  ২হাজার ৫শ’ কৃষকের হাতে বিনামূ‌ল্যে সার ও বীজ তুলেদেন।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit