রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

খাগড়াছড়িতে যাত্রীবাহি বাস উল্টে নিহত ২

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় শান্তি পরিবহন  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১১টার দিকে চট্রগ্রাম -খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক মাটিরাঙ্গা সদর ইউনিয়ন এর  সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে   রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর পাহাড় নামার সময় নিয়ন্ত্রনে হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন দী‌ঘিনালা উপজেলার  কোবাখালী ইউনিয়ন এর  চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছে‌লে অ‌নিল চাকমা (৩২)বাসটির সুপারভাইজার ছিলেন।ও দী‌ঘিনালা উপজেলার কোবাখালী ইউনিয়নের মুস‌লিমপাড়া এলাকার মৃত: আব্দুল ক‌রি‌মের ছে‌লে আবদুর রাজ্জাক সওদাগর (৭২) ।  খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ৬জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৭জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।
মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রনে হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit