বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  র‍্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন ও  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাটিরাঙ্গা এর  সার্বিক ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রর্দশনী করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন।
এসময়  মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুল মোল্লা,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জকর্মকর্তা আতাউর রহমান দীপু, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টার মো.আজগর হোসেন,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত মো.মাহবুবুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মো.রুহুল আমিন, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো.হারুন, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ফায়ার সার্ভিস এর সদস্য,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান  বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।তাই আমরা যেকোনো দুর্যোগে সতর্কতা অবলম্বন করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন পাহাড়ে ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে। তাই কেউ পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস না, করার জন্য আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে
কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit